Skip to content
Latest stories

Stock news

যে চার কোম্পানির অবদানে উত্থানে শেয়ারবাজার

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস (০৪ অ‌ক্টোবর) মঙ্গলবার সূচক বে‌ড়েছে সাড়ে ২৬ পয়েন্ট। সূচ‌কের এমন উত্থা‌নে স‌র্বোচ্চ অবদান ছি‌লো চার কোম্পানির। এই চার কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৩১ পয়েন্ট। এই চার কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড এবং কহিনুল কেমিক্যালস লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।আরও পড়ুন:শেয়ারবাজারে ১৯৯৬ ও ২০১০ সাল কখনই ফিরে আসবে না: বিএসই‌সি চেয়ারম‌্যানজানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিকন ফার্মা‌সি‌টিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৭২ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭.৫৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫০ টাকা ৩০ পয়সায়।আরও পড়ুন: সঞ্চয়পত্রে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে সুদহার কমিয়েছি: গভর্নরসূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.২৪ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬.১৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪৩ টাকা ৭০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল বেক্সিমকো লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৩৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.২৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩১ টাকা ৭০ পয়সায়।সূচক টেনে তোলার চতুর্থ কোম্পনি ছিলো কহিনুর কেমিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৫০ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.১২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৪৬ টাকা ৫০ পয়সায়। ‌

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play