সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়

Date: 2026-10-13 10:00:04
সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
ঋণখেলাপি অবস্থায় থাকা বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজিকে বিশেষ ব্যাংকিং সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সুবিধার আওতায় শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়ন করা যাবে। পাশাপাশি বেক্সিমকো এলপিজির নামে ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান দুটি এ সুবিধা ভোগ করতে পারবে।ইতিহাস পড়ুনসোমবার (১২ অক্টোবর) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ঋণখেলাপি হওয়া সত্ত্বেও সোনালী ব্যাংকে শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়নে বাধা থাকবে না। এ ক্ষেত্রে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধিনিষেধ কার্যকর হবে না।রাষ্ট্রীয় স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এ বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১৭ আগস্ট শতভাগ মার্জিনের বিপরীতে শাইনপুকুর সিরামিকসকে ঋণপত্র খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।অন্যদিকে, বেক্সিমকো এলপিজির অনুকূলে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে শতভাগ মার্জিন জমা রেখে ঋণপত্র খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটিও আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ব্যবহার করতে পারবে।

Share this news