বেক্সিমকোর দুই কোম্পানির পর্ষদে বড় পরিবর্তন

Date: 2026-10-08 10:00:14
বেক্সিমকোর দুই কোম্পানির পর্ষদে বড় পরিবর্তন
শেয়ারবাজার তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) পিএলসি ও শাইনপুকুর সিরামিকস পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন প্রস্তাবিত পর্ষদে সালমান এফ রহমানকে রাখা হয়নি।ডেরিভেটিভ ট্রেড করুনবিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনা করে বিএসইসির ১০৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৭ অক্টোবর) কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসের জন্য প্রস্তাবিত সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কোম্পানি দুটি সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করলে আগের দুটি আদেশ প্রত্যাহার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএসইসি জানিয়েছে, শাইনপুকুর সিরামিকসের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত সাত সদস্যের পর্ষদে চেয়ারম্যান হিসেবে থাকবেন এএসএফ রহমান। পরিচালক হিসেবে থাকবেন ওসমান কায়সার (ওকে) চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কোয়ামরুন নাহার আহমেদ। এছাড়া করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী আরও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।

Share this news