বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!

Date: 2026-10-08 10:00:14
বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
দীর্ঘদিনের ব্যবসায়িক ও প্রশাসনিক অচল অবস্থা কাটাতে এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ফের সচল করতে বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস পিএলসি-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন গঠিত এই পর্ষদ থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে গ্রুপটির সহ-সভাপতি সালমান এফ রহমান-কে।ইতিহাস পড়ুননিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠালগ্নের পর এই প্রথম সালমান এফ রহমানকে ছাড়াই বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট থেকে একাধিক ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সালমান এফ রহমান। জানা গেছে, আদালতের অনুমতি ও সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেপ্টেম্বর মাসেই তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হন।এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জন্য ৯ সদস্যের নতুন পর্ষদ অনুমোদনের পর, এবার বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের জন্য ৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের প্রস্তাব পাস করল বিএসইসি। উভয় পর্ষদেই সালমান এফ রহমানের ভাই এএসএফ রহমান প্রতিষ্ঠাতা স্পন্সর হিসেবে থাকছেন। এছাড়া কর্পোরেট গভর্নেন্স কোড মেনে এতে স্বতন্ত্র পরিচালক যুক্ত করা হয়েছে।

Share this news