Skip to content
Latest stories

Stock news

উত্থানেও গতি হারালো শীর্ষ তিন কোম্পানি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে আসা সবগুলো কোম্পানিরই দর বৃদ্ধি পেয়েছে। কেবল ৩টি কোম্পানি গতি হারিয়েছে। ফলে আজ ডিএসইর শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে কেবলমাত্র ৩ কোম্পানির দর কমেছে।আজ ডিএসইতে সব ধরনের সূচকের উত্থান হয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ১৮.৬৯ পয়েন্ট। । সূচকের এই উত্থানেও গতি হারিয়ে এই তিন কোম্পানি পতনের খাতায় নাম লেখালো। ৩ কোম্পানি হলো: ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং।এই ৩ কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মা দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ৮৫ লাখ ৮২ হাজার ৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২১ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকা।আগেরদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৮ টাকা ৭০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৮ টাকা ৪০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ০.২২ শতাংশ কমেছে।এই ৩ কোম্পানির মধ্যে বেক্সিমকো লিমিটেড দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ দশে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ৭৬ লাখ ১ হাজার ৩২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকা।আগেরদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৩ টাকা ২০ পয়সায। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩১ টাকা ৫০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ১.২৮ শতাংশ কমেছে।ইস্টার্ন হাউজং লেনদেনের তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ৬৩ লাখ ২১ হাজার ৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকা।আগেরদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬ টাকা ৬০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১২ টাকায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৩.৯৫ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play