Skip to content
Latest stories

Stock news

সূচক উত্থানে স‌র্বোচ্চ অবদান তিন কোম্পা‌নির

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস (১৩ সে‌প্টেম্বর) মঙ্গলবার সূচক বেড়েছে ৯.২৯ পয়েন্ট। সূচ‌কের এমন উত্থানে স‌র্বোচ্চ অবদান ছি‌লো তিন কোম্পানির। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ৫.৯৬ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড পাওয়ার এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৬০ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.০৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৯ টাকা ৪০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৩২ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৯১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩৭ টাকা ৮০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল আইপিডিসি ফাইন্যান্স লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৯৮ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৮৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭০ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play