Skip to content
Latest stories

Stock news

সূচক টেনে ধরার সর্বোচ্চ দায় ছয় কোম্পা‌নির

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৯ অ‌ক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৫ পয়েন্ট। সূচ‌কের পতনের দিনে সূচককে টেনে নামানোর সর্বোচ্চ দায় ছিল ছয় কোম্পানির। এই ছয় কোম্পানির দায়ে আজ সূচক কমেছে ১৯.৪৮ পয়েন্ট। এই ছয় প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, সী পার্ল হোটেল, ওরিয়ন ইনফিউশন, লাফার্জহোলসিম, নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ বেক্সিমকো ফার্মার সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৬.৬৫ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৪.৪৩ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ৬.৬৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৫ টাকা ৩০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল বিকন ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ২.৩৪ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৩.৩৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯২ টাকা ৪০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি সী পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৬.৩২ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.৬৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৮ টাকা ৫০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে চতুর্থ কোম্পানি ওরিয়ন ইনফিউশন লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৬.৬০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.৫২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৪৭ টাকা ৫০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে ৫ম কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১.৩৪ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.১৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৬ টাকা ৪০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে ৬ষ্ঠ কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৭.৮৮ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.১৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১২ টাকা ২০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play