Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজার উত্থানের সর্বোচ্চ চেষ্টায় চার কোম্পা‌নি

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস (১৯ অ‌ক্টোবর) বুধবার সূচক কমেছে ১০.৫২ পয়েন্ট। সূচ‌কের এমন পতনেও সূচককে টেনে উঠানোর সর্বোচ্চ চেষ্টায় ছিল চার কোম্পানি। এই চার কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে সাড়ে সাত পয়েন্ট। এই চার কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, কোহিনুর কেমিক্যাল এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিডম‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.০২ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৮৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭১ টাকা ৮০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.২৫ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.০৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮১১ টাকা ৪০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল কোহিনুর কেমিক্যাল লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৮১ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৩৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬০২ টাকা ৮০ পয়সায়।সূচক টেনে তোলার চতুর্থ কোম্পনি ছিলো আনোয়ার গ্যালভানাইজিং লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.২৮ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫৮ টাকা ৬০ পয়সায়। ‌

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play