Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজার উত্থানে সর্বোচ্চ অবদান তিন কোম্পা‌নির

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস (০২ নভেম্বর) বুধবার সূচক বেড়েছে ৩৫.৬৬ পয়েন্ট। এমন উত্থানে সূচককে টেনে উঠানোর সর্বোচ্চ অবদান ছিল তিন কোম্পানির। এই তিন কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ১২ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে বেক্সিমকো ফার্মা, বসুন্ধরা পেপার এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিডম‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৬০ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭.৩৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৪ টাকা ১০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৩৩ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৭৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৯ টাকা ৩০ পয়সায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল ইস্টার্ন হাউজিং লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৮৭ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.০৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩০ টাকা ২০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play