Skip to content
Latest stories

Stock news

শেয়ারবাজার উত্থানে সর্বোচ্চ অবদান চার কোম্পা‌নির

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস (২০ অ‌ক্টোবর) বৃহস্পতিবার সূচক বেড়েছে ২.১১ পয়েন্ট। এমন উত্থানে সূচককে টেনে উঠানোর সর্বোচ্চ অবদান ছিল চার কোম্পানির। এই চার কোম্পানির অবদানে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ২৪.২৪ পয়েন্ট। এই চার কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে ওরিয়ন ফার্মা, সোনালী পেপার, বেক্সিমকো এবং কহিনূর কেমিক্যাল লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিডম‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.০৭ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮.৪৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২১ টাকা ২০ পয়সায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৯৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮.২১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৬০ টাকায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল বেক্সিমকো লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ০.৯৮ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪.৭৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৩ টাকা ৪০ পয়সায়।সূচক টেনে তোলার চতুর্থ কোম্পনি ছিলো কোহিনুর কেমিক্যাল লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৫৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৮৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩৬ টাকা ৫০ পয়সায়। ‌

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play