Skip to content
Latest stories

Stock news

শেয়ার কিনেছেন শীর্ষ ৬ কোম্পানির বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, জেএমআই হসপিটাল, নাহি অ্যালিুমিনিয়াম, ইস্টার্ন হাউজিং, ডেলটা লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল পলিমার এবং ওরিয়ন ইনফিউশন।শীর্ষ দশ কোম্পানির মধ্যে ৬ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই ৬ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, জেএমআই হসপিটাল, নাহি অ্যালিুমিনিয়াম এবং ওরিয়ন ইনফিউশন।শীর্ষ লেনদেনের ৬ কোম্পানির শেয়ারদর বাড়ায় বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন। বাজার সূত্রে জানা গেছে, বড় বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার কেনার মেজাজে ছিলেন। যার কারণে কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারদরও ঊর্ধ্বগতিতে ছিল। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও যদি বড় বিনিয়োগকারীরা বাই মুডে থাকেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর হয়তো আরও বাড়তে পারে। আর যদি বিক্রি মুডে মুনাফা তোলার প্রবণতায় থাকেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ার দরে সংশোধন দিতে পারে।কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬৩ কোটি ২০ লাখ ১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.২৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১২৩ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩২ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৭ টাকা ৫০ পয়সা বা ৬.৮৮ শতাংশ।লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ২১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯৫ কোটি ৫০ লাখ ৬৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০৪ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৫ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২১ টাকা ১০ পয়সা বা ২০.১৩ শতাংশ।তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। সপ্তাহজুড়েকোম্পানিটির ৪ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৫ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০২ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৮ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮২ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৪.৯৪ শতাংশ।লেনদেনের চতুর্থ দখল করেছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়েকোম্পানিটির ৩ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৭০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৪ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৮৪ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯২ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৮ টাকা বা ৯.৪৫ শতাংশ।লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে নাহি অ্যালিুমিনিয়াম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৫১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৩ কোটি ৫১ লাখ ৪১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৯ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ১০.৫১ শতাংশ।ওরিয়ন ইনফিউশন লেনদেন তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৮ লাখ ৯৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮০ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩১০ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪১৯ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০৮ টাকা ৭০ পয়সা বা ৩৫.০৩ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play