Skip to content
Latest stories

Stock news

শেয়ার কিনেছেন শীর্ষ ২ কোম্পানির বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (১৩-১৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, সামিট এলায়েন্স পোর্ট, সী পার্ল হোটেল, আমরা নেটওয়ার্ক, বেক্সিমকো লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।শীর্ষ দশ কোম্পানির মধ্যে ২ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সী পার্ল হোটেল এবং আমরা নেটওয়ার্ক।বিদায়ী সপ্তাহে শীর্ষ লেনদেনের ২ কোম্পানির শেয়ারদর বাড়ায় বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন। বাজার সূত্রে জানা গেছে, বড় বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার কেনার মেজাজে ছিলেন। যার কারণে কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারদরও ঊর্ধ্বগতিতে ছিল। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও যদি বড় বিনিয়োগকারীরা বাই মুডে থাকেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর হয়তো আরও বাড়তে পারে। আর যদি বিক্রি মুডে মুনাফা তোলার প্রবণতায় থাকেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ার দরে সংশোধন হতে পারে।তবে অভিজ্ঞ বিনিয়োগকারীরা কোনো শেয়ার কেনার আগে কোম্পানির মৌলভিত্তি বিবেচনা করে শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন।কোম্পানিগুলোর মধ্যে লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে সী পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৬ লাখ ২৭ হাজার ৭০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৮৪ লাখ ৪৫১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮১ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৭৪ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৮৪ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ৬.০২ শতাংশ।লেনদেন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে আমরা নেটওয়ার্ক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৮ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৭.১৬ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play