Skip to content
Latest stories

Stock news

শীর্ষ তালিকায় থেকেও উল্টো পথে ৩ কোম্পানি

গত কার্যদিবসের রেকর্ড লেনদেনের পর আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচকের পতন হয়েছে। উপরন্তু লেনদেনের শীর্ষে উঠে আসা সবগুলো কোম্পানিরই দর বৃদ্ধি পেলেও কেবল ৩টি কোম্পানি উল্টো পথে হেঁটেছে। ফলে আজ ডিএসইর শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে কেবলমাত্র ৩ কোম্পানির দর কমেছে।গত কার্যদিবসের চেয়ে আজ লেনদেন কমেছে প্রায় ১ হাজার কোটি টাকার উপরে। লেনদেন ও বাজারের পতনে সহায়ক ভূমিকা পালন করেছে এই তিন কোম্পানি। তিন কোম্পানি হলো: বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম এবং শাইনপুকুর সিরামিকস।বেক্সিমকো লিমিটেড: এই ৩ কোম্পানির মধ্যে বেক্সিমকো লিমিটেড দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে।আগেরদিন সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪০ টাকা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৫ টাকা ৬০ পয়সা। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৩.১৪ শতাংশ কমেছে।লাফার্জ হোলসিম: এই কোম্পানিটিও প্রায়ই লেনদেনের শীর্ষ দশে স্থান পায় এবং আজও কোম্পানিটি শীর্ষদশে ষষ্ঠ অবস্থানে রয়েছে কিন্তু এই কোম্পানিটিরও দর পতন হয়েছে।আগেরদিন সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৯ টাকা ৮০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৮ টাকা ৪০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ১.৭৫ শতাংশ কমেছে।শাইনপুকুর সিরামিকস: এই কোম্পানিটিও প্রায়ই লেনদেনের শীর্ষ দশে স্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ দশে অবস্থান ধরে রেখেছে তবে এই কোম্পানিটিরও দর পতন হয়েছে।আগেরদিন সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২ টাকা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০ টাকায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৩.৮৫ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play