Skip to content
Latest stories

Stock news

সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় দেড় শতাংশ পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকেও ছিল নিম্নমুখী প্রবণতা।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইএক্স সূচক ৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৭২২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৪৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৪০ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শার্প ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার।বাজার বিশ্লেষকরা বলছেন, গতকাল ডিএসইতে শেয়ার বিক্রয় চাপ বাড়তে থাকায় লেনদেনে বড় ধরনের দরপতন দেখা গেছে। বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়-উপার্জনে বড় ধরনের নিম্নমুখী প্রবণতার আশঙ্কায় শেয়ার বিক্রির দিকে ঝুঁকেছেন। এছাড়া দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের কোনো লক্ষণ দেখা না যাওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনাও বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে।ডিএসইতে গতকাল ৬০২ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭১১ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৩৫৫টির ও দর অপরিবর্তিত ছিল ১৮টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play