Skip to content
Latest stories

Stock news

সাড়ে ৩২ মিলিয়ন ইউরো সংগ্রহ করেছে বেক্সিমকো

দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো তাদের ‘টেকিং বাংলাদেশ টু দ্যা ওয়ার্ল্ড’ মিশনে গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে। প্রতিষ্ঠানটি নিট ফেব্রিক ফ্যাসিলিটি সম্প্রসারণে ৩২ দশমিক ৫ মিলিয়ন ইউরোর একটি পরিকল্পনা চুক্তি চূড়ান্ত করেছে।বেক্সিমকো থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৬ অক্টোবর) এই তথ্য জানানো হয়।বেক্সিমকোর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির সিওও অনিল কুমার মহেশ্বরী এবং আইএনজি ব্যাংকের পক্ষে পরিচালক লুকাস স্ট্রচ এবং বি পন্সিওন, এমডি ঋণ চুক্তিতে সই করেন।প্রকল্পটির অধীনে বেক্সিমকো টেক্সটাইলের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে যার মাধ্যমে টেকসই কাঁচামাল একত্রীকরণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্পূর্ণ সন্ধান যোগ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।এতে আরও বলা হয়, চুক্তিটি বাংলাদেশের জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পরিবেশ-সচেতন উৎপাদন অনুশীলনের প্রচার এবং অত্যাধুনিক প্রযুক্তিগত আমদানির মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের উপস্থিতি বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে রপ্তানির জন্য বিশ্বমানের পণ্য উৎপাদনে সহায়তা করবে। এই চুক্তির অধীনে ৩৮টি মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে একক রপ্তানি চুক্তি সম্ভব হবে।প্রতিষ্ঠানটি বলছে, এই মাইলফলক বেক্সিমকোর আন্তর্জাতিক উপস্থিতিকে এগিয়ে নিয়েছে ও আইএনজি ব্যাংকের অর্থায়নে উন্নত জার্মান এবং অন্যান্য টেক্সটাইল সরঞ্জাম আমদানিকে বাস্তবায়িত করেছে, যা জার্মানির এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) বীমার অধীনে হবে।বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর এবং সিইও সৈয়দ নাভেদ হোসেন বলেন, এটি আমাদের জন্য একটি বিশেষ লেনদেন ছিল এবং এটি বেক্সিমকোর ভবিষ্যৎ সম্প্রসারণ ও বৃদ্ধির পরিকল্পনার জন্য বিভিন্ন পথ খুলে দিয়েছে। যা সামগ্রিকভাবে বাংলাদেশি টেক্সটাইল শিল্পের জন্য আন্তর্জাতিক অর্থায়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play