Skip to content
Latest stories

Stock news

সাপ্তাহজুড়ে ওরিয়ন ফার্মা ও বেক্সিমকোর বড় লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় অংকের টাকা লেনদেন করেছে ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো লিমিটেড। কোম্পানি দুইটি হাজার কোটির বেশি লেনদেন করে তালিকার শীর্ষে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।LankaBangla securites single pageগত সপ্তাহে কোম্পানিটি ৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭০টি শেয়ার হাতবদল করেছে।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ১৩৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকা।বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ২ লাখ ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা।লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, দ্য একমি ল্যাবরেটরিজ, শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play