Skip to content
Latest stories

Stock news

রোববার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ২৫১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০১ কোটি ২৫ লাখ ৭২ হাজার টাকার।শাইনপুকুর সিরামিকস্ ৬৬ কোটি ৭১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসিআই ফর্মুলেশন এবং জেএমআই হসপিটাল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play