Skip to content
Latest stories

Stock news

পুঁজিবাজারসাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯১১ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.২৯ শতাংশ।লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৮০ লাখ ৫৫ হাজার ১৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০০ কোটি ৮০ লাখ ১৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.৮৯ শতাংশ।তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ৯১ হাজার ১০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৩ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭১ শতাংশ।লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাফার্জ হোলসিম, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, নাহি অ্যালিুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, মালেক স্পিনিং।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play