Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে যারা

সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৪২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯৪ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার টাকা।তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৩৭০ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা।তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার টাকা।লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১৮৭ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৬৫ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ১৬০ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ১৩৫ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২১ কোটি ৭২ লাখ ৭৮ হাজার টাকার, কপারটেকের ১১৯ কোটি ৬১ লাখ ৪৮ হাজার টাকার সোনালী পেপারের ১০৭ কোটি ৯৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play