Skip to content
Latest stories

Stock news

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির ২৬২ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১২৩ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার টাকার।৫৫ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইপিডিসি ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস্, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, শাহজিবাজার পাওয়ার ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play