Skip to content
Latest stories

Stock news

লেনদেনের ৪৫ শতাংশ ১০ কোম্পানির কব্জায়

বিদায়ী সপ্তাহে (১৩-১৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২০ কোটি ১ লাখ ৮৪ হাজার ৬ টাকার শেয়ার ও ইউনিট। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ৭০ লাখ ২১ হাজার টাকা। এই ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৪৪.৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, সামিট এলায়েন্স পোর্ট, সী পার্ল হোটেল, আমরা নেটওয়ার্ক, বেক্সিমকো লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৩ লাখ ৬ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১০.৯৯ শতাংশ।লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২৯ লাখ ২০ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৫ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৮১ শতাংশ।তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.০৮ শতাংশ।লেনদেনের চতুর্থ স্থান দখল করেছে নাভানা ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৩৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩০ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৩৩ শতাংশ।লেনদেনের পঞ্চম স্থান দখল করেছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২ লাখ ৯৩ হাজার ১৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৫ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫১ শতাংশ।লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৮৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৭১ লাখ ১১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৪০ শতাংশ।তালিকার সপ্তম স্থানে রয়েছে সী পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৬ লাখ ২৭ হাজার ৭০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৮৪ লাখ ৪৫১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮১ শতাংশ।লেনদেন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে আমরা নেটওয়ার্ক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪৮ শতাংশ।তালিকার নবম স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬০ লাখ ৯৭ হাজার ৩৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৩ শতাংশ।বাংলাদেশ শিপিং কর্পোরেশন লেনদেন তালিকার দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৪ লাখ ১৭ হাজার ৮৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৭ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৫ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play