Skip to content
Latest stories

Stock news

লেনদেনের ৪৪ শতাংশ ১০ কোম্পানির কব্জায়

বিদায়ী সপ্তাহে (১৮-২২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭৮৯ টাকার শেয়ার ও ইউনিট। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩৪ কোটি ২১ লাখ ১ হাজার টাকা। এই ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৪৩.৮৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, লাফার্জ হোলসিম, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, একমি ল্যাবরেটরিজ, শাইনপুকুর সিরামিকস এবং শাহজিবাজার পাওয়ার।কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা । সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১২.২৭ শতাংশ।লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ১৩৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১১.২৪ শতাংশ।তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২ লাখ ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৭৪ শতাংশ।লেনদেনের চতুর্থ দখল করেছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ২ হাজার ৭০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫৮ কোটি ৩ লাখ ৬৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৪ শতাংশ।লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৮ লাখ ২২ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪২ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪০ শতাংশ।তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ইউনিক হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৫৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০২ কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.০১ শতাংশ।লেনদেন তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৬৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৫ শতাংশ।তালিকার অষ্টম স্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ ৪৫ হাজার ৩১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৭ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৫ শতাংশ।শাইনপুকুর সিরামিকস লেনদেন তালিকার নবম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৮ লাখ ১৩ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯১ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯০ শতাংশ।শাহজিবাজার পাওয়ার লেনদেন তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৬৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৬ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৫ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play