Skip to content
Latest stories

Stock news

লেনদেনের ৪১ শতাংশ ১০ কোম্পানির কব্জায়

বিদায়ী সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকার শেয়ার ও ইউনিট। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ২ হাজার ৯৭৫ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার টাকা। এই ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৪০.৭৩ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, ইউনিক হোটেল, বিডিকম, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং সাইফ পাওয়ারটেক।কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা । সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬১ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.০৫ শতাংশ।লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯০ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.০৯ শতাংশ।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮৩ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৮ শতাংশ।লেনদেনের চতুর্থ দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ১০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৯ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৬ শতাংশ।লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৫ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫০ শতাংশ।তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ইউনিক হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮৭ লাখ ৮৬ হাজার ৭৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৬ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১০ শতাংশ।লেনদেন তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে বিডিকম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ১১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৮ কোটি ৬০ লাখ ৪৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮৬ শতাংশ।তালিকার অষ্টম স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬১ লাখ ৬ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৫ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬৮ শতাংশ।বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লেনদেন তালিকার নবম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৪০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৪ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১১ শতাংশ।সাইফ পাওয়ারটেক লেনদেন তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৯ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play