Skip to content
Latest stories

Stock news

লেনদেনের ৩৮ শতাংশ ১০ কোম্পানির কব্জায়

বিদায়ী সপ্তাহে (১০-১৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৪২৯ টাকার শেয়ার ও ইউনিট। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার টাকা। এই ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৩৭.৬৭ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, সোনালী পেপার, ইন্দোবাংলা ফামা, জেএমআই হসপিটাল, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সী-পার্ল হোটেল এং পেপার প্রসেসিং।কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা । সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২৩ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৭৭ শতাংশ।লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৯ লাখ ৭ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৩ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৫১ শতাংশ।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮১ লাখ ৩৫ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪৭ শতাংশ।লেনদেনের চতুর্থ দখল করেছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ লাখ ৪৬ হাজার ৪২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৩৭ শতাংশ।লেনদেনের চতুর্থ দখল করেছে ইন্দোবাংলা ফামা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৮৩ লাখ ৬ হাজার ২৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫৩ শতাংশ।লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯২ লাখ ৫৬ হাজার ২০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৩ শতাংশ।তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ লাখ ৪৮ হাজার ৯০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৮ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৬ শতাংশ।লেনদেন তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৯৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৮ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৫ শতাংশ।তালিকার অষ্টম স্থানে রয়েছে সী-পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৪ লাখ ৭২ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৫ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৯ শতাংশ।পেপার প্রসেসিং লেনদেন তালিকার নবম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪ লাখ ৬৯ হাজার ৬৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৬ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৯ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play