Skip to content
Latest stories

Stock news

কেমন ইঙ্গিত দিচ্ছে বেক্সিমকো

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর ফ্লোর প্রাইস আটকে আছে দীর্ঘদিন। তেমন কোন লেনদেনই হচ্ছেনা মূল মার্কেটে। কিন্তু গত চার কাযদিবস কোম্পানিটির শেয়ারের টানা বড় লেনদেন হতে দেখা গেছে ব্লক মার্কেটে। কোম্পানিটির ব্লক মার্কেটে এমন বড় লেনদেন তবে কিসের ইঙ্গিত দিচ্ছে প্রশ্ন বিনিয়োগকারীদের।বিনিয়োগকারীরা বলছেন, বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর ফ্লোর প্রাইস থেকে উপরে উঠে লেনদেন হওয়া শুরু হলেই পুরো শেয়ারবাজারে চিত্র বদলে যাবে। কিন্তু কোন ক্রমেই এই শেয়ারটি উপরের দিকে মুভমেন্ট করছে না। তবে গত চার কার্যদিবস এই কোম্পানিটির শেয়ারের বড় লেনদেন হতে দেখা গেছে ব্লক মার্কেটে। তাহলে কি বেক্সিমকোর উপর ভর করে আবারও বাজার ভালোর দিকে যাচ্ছে।আজ সোমবার, গতকাল রোববার তারও আগে গত বৃহস্পতিবার ও বুধবার মুল মার্কেটে বেক্সিমকো গ্রপের তেমন কোন তেজষ্ক্রিয়তা না দেখা গেলেও ব্লক মার্কেটে বেশ ভালো লেনদেন হতে দেখা গেছে। যা শেয়ারবাজারে বেক্সিমকো গ্রুপের সক্রিয় হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেলো চার কাযদিবস শেয়ারবাজারও ভালো পার করেছে, তারই সাথে ভালো দিন কেটেছে বেক্সিমকো লিমিটেডেরও।জানা গেছে, আজ ব্লক মার্কেটে ৭৪টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি টাকার বেশি। এরমধ্যে ১১ কোটি ৬৯ লাখ টাকাই বেক্সিমকো লিমিটেডের। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ১৭ শতাংশ।জানা গেছে, গতকাল ব্লক মার্কেটে ৬৪টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার বেশি। এরমধ্যে ১৮ কোটি ৬২ লাখ টাকাই বেক্সিমকো লিমিটেডের। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩০ শতাংশের বেশি।গত বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি টাকার বেশি। এরমধ্যে প্রায় ২৩ কোটি টাকাই বেক্সিমকো লিমিটেডের। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪০ শতাংশের বেশি।এরআগ বুধবার ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০৮ কোটি টাকার বেশি। এরমধ্যে প্রায় ৫৫ কোটি টাকাই বেক্সিমকো গ্রপের। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫০ শতাংশের বেশি। এরমধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে বেক্সিমকো সুকুকের। আজ বেক্সিকো সুকুকের লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৮ লাখ টাকার। অন্যদিকে বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ৪ কোটি ৮৯ লাখ টাকার।শেয়ারবাজারের টানা উত্থানের সাথে তাল মিলিয়ে বেক্সিমকো গ্রুপ চলছে। যেহেতু বেক্সিমকো গ্রুপের সাথে লেনদেন বাড়ছে শেয়ারবাজারেও। তাহলে কি শেয়ারবাজারের সুদিন আসতে শুরু করেছে? প্রশ্ন বিনিয়োগকারীদের।আর বেক্সিমকো গ্রুপের এমন উর্ধ্বমূখী প্রবণতায় বিনিয়োগকারীরা শেয়ারবাজার নিয়ে এখন অনেকটা আশাবাদী।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play