Skip to content
Latest stories

Stock news

জানুয়ারিতে মোট লেনদেনের ১২ শতাংশ ব্লকে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিসেম্বরের তুলনায় গেল জানুয়ারি মাসে শেয়ার হয়েছে ১১ হাজার ৭২৭ কোটি টাকার। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৬০ কোটি টাকা। যা মোট লেনদেনের ১১ দশমিক ৬০ শতাংশ।স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মার মতো বৃহৎ বাজার মূলধনি কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় বড় বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত কম মূল্যে ব্লক মার্কেটে শেয়ার কেনাবেচা করেছেন। মূল বা পাবলিক মার্কেটে ফ্লোর প্রাইসের কমে কেনাবেচা করা না গেলেও ব্লক মার্কেটে এর তুলনায় ১০ শতাংশ কমে কেনাবেচার সুযোগ আছে।জানুয়ারিতে একক কোম্পানি হিসেবে ব্লক মার্কেটে বেক্সিমকো লিমিটেডের সর্বাধিক ১৮৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। অথচ মূল বাজারে পুরো মাসে লেনদেন ১৬ কোটি টাকার কম। দ্বিতীয় সর্বোচ্চ ১২৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্টের। মূল বাজারে এ কোম্পানির ৩৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার যেখানে মূল বাজারে ৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, সেখানে ব্লক মার্কেটে হয়েছে ৯১ কোটি টাকার।এছাড়াও জানুয়ারি মাসজুড়ে ব্লক মার্কেটে লেনদেনে সক্রিয় ছিল আইপিডিসি ও ফরচুন সুজ। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ব্লক মার্কেটে অন্তত ৪০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসের তুলনায় কম মূল্যে।জানুয়ারি মাসে ২৩ কার্যদিবসের মধ্যে ১৩ কার্যদিবসে ব্লক মার্কেটের শেয়ার লেনদেন ছিল মোট লেনদেনের ১০ শতাংশের বেশি। ১১ জানুয়ারি ১৯৯ কোটি টাকার লেনদেনের ১০৮ কোটি টাকাই ছিল ব্লকে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play