Stock news
ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চৌহাট্টা শাখা থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে তা সুদসহ শোধ করে পুরোপুরি ছাড়পত্র পেয়েছিলেন সুনামগঞ্জের ব্যবসায়ী মো. এমদাদুল হক। কিন্তু ঋণের নথিতে করা সই করা একটি ফাঁকা ফরমই পরবর্তীতে তার জীবনের জন্য মারাত্মক জটিলতা সৃষ্টি করে। তার অভিযোগ, ঋণের বুকলেট থেকে স্বাক্ষরযুক্ত ফরমের পাতা ছিঁড়ে জালিয়াতি করে তা সিলেটের এক ব্যবসায়ীর ১ কোটি ২০ লাখ টাকার খেলাপি ঋণের গ্যারান্টর বা জামিনদার হিসেবে যুক্ত করা হয়েছে।
এই চরম প্রতারণার ঘটনায় ইবিএল-এর সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের মোট ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এই ব্যবসায়ী।
আদালতে পেশ করা ঋণের কাগজপত্র, ব্যাংকের দেওয়া ছাড়পত্র, আইনি নোটিশ এবং বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া বিভিন্ন নথি অনুযায়ী, গ্যারান্টি ফরমটিতে বেশ কিছু অস্বাভাবিক ও গুরুতর অমিলের প্রমাণ পাওয়া গেছে।বাংলাদেশ অর্থনীতি
বাংলাদেশ ব্যাংকে দাখিলকৃত তথ্য সূত্র মতে, ২০২২ সালের ১৩ অক্টোবর ইবিএল-এর চৌহাট্টা শাখায় ৩৫ লাখ টাকার ঋণের জন্য আবেদন জানান এমদাদুল হক। উক্ত শাখার তৎসংলগ্ন রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ ফয়জুল ইসলাম তার এই ঋণ অনুমোদনের সকল কাজ সম্পাদন করেন।