Skip to content
Latest stories

Stock news

চার কোম্পানির দাপটে ঘুড়ে দাঁড়ালো শেয়ারবাজার

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস (০১ নভেম্বর) মঙ্গলবার সূচক বেড়েছে সাড়ে ৪৫ পয়েন্ট। সূচ‌কের এমন উত্থানের সর্বোচ্চ অবদান ছিল চার কোম্পানির। এই চার কোম্পানির দাপটে সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। এই চার কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, বসুন্ধরা পেপার এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ সূচক টেনে তুলতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.১৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫.০৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৬ টাকায়।সূচক টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৫০ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩.৩২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৬৯ টাকায়।সূচক টেনে তোলার তৃতীয় কোম্পনি ছিল বসুন্ধরা পেপার মিলস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯১ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.৬৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০০ টাকা ৯০ পয়সায়।সূচক টেনে তোলার চতুর্থ কোম্পনি ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৩৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২.০১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৮ টাকা ৩০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play