Skip to content
Latest stories

Stock news

বড় উথানের দিনে ভাটার টানে শীর্ষ দুই কোম্পানি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে আসা সবগুলো কোম্পানিরই দর বৃদ্ধি পেয়েছে। কেবল ২টি কোম্পানি গতি হারিয়েছে। ফলে আজ ডিএসইর শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে কেবলমাত্র ২ কোম্পানির দর কমেছে।শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। উত্থানের বাজারেও শীর্ষ তালিকায় থাকা দুই কোম্পানি বিপরীত চিত্রে অবস্থান করছে। আজ ডিএসইতে সারাদিন সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় ছিল। শেষ পর্যন্ত সূচক ৫০.৯২ পয়েন্ট উত্থান হয়েছে। তবে আজকের উত্থানের বাজারেও গতি হারিয়ে এই ২ কোম্পানি পতনের খাতায় নাম লেখালো। ২ কোম্পানি হলো: ওরিয়ন ফার্মা এবং বেক্সিমকো লিমিটেড।এই ২ কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মা দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষ অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ দশে শীর্ষ অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ৬৪ লাখ ২৫ হাজার ৩০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকা।আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৮ টাকা ৬০ পয়সায়। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৮ টাকা ৫০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ০.০৭ শতাংশ কমেছে।বেক্সিমকো লিমিটেড দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষস্থান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে এবং প্রায়ই শীর্ষদশে অবস্থান ধরে রাখে। আজও শীর্ষ দশে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে তবে কোম্পানিটির দর পতন হয়েছে। কোম্পানিটির আজ ৬৫ লাখ ৪২ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৪১ লাখ ৪৯ হাজার টাকা।আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৮ টাকা ৩০ পয়সায়। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৬ টাকা ৯০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ১.০৯ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play