Skip to content
Latest stories

Stock news

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৭৬ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, আইপিডিসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ইসলামি ব্যাংক বাংলাদেশ এবং বেক্সিমকো। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি ২২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৭ শতাংশ।জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে আজ সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৪ লাখ ১ হাজার টাকার। আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৯ লাখ ৭৮ হাজার টাকার। স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার টাকার। ইসলামি ব্যাংক বাংলাদেশের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার। এবং বেক্সিমকোর ৭ কোটি ২৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংক লিমিটেডের ৩ কোটি ৮২ লাখ, ব্রাক ব্যাংকের ৩ কোটি ৫২ লাখ ৬ হাজার, শাইনপুকুর সিরামিকসের ২ কোটি ৬৭ লাখ ৩ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২ কোটি ১৬ লাখ ২৩ হাজার এবং এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ১ কোটি ২৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play