Skip to content
Latest stories

Stock news

ব্লকে লেনদেনের শীর্ষে বেক্সিমকো গ্রিন সুকুক

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ১ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৯ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুক আল ইসতিসনার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (১৯ মার্চ) ব্লকে কোম্পানিটির ৪৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।বেক্সিমকো ফার্মা ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট।ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইল ৩ কোটি ৮০ লাখ, ব্যাংক এশিয়া ৩ কোটি ২৯ লাখ, ফরচুন সুজ ৮ কোটি ৭৮ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৫৭ লাখ, পাওয়ার গ্রীড ২ কোটি ৬১ লাখ ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play