Skip to content
Latest stories

Stock news

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৯৮ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো গ্রীণ শুকুক, আলহাজ টেক্সটাইল এবং জেমিনি সি ফুড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৪ কোটি ১৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৮৩ শতাংশ।জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে বেক্সিমকো ফার্মার ২৭ কোটি, বেক্সিমকো গ্রীণ শুকুকের ২৬ কোটি ৯৭ হাজার ৯০ হাজার, আলহাজ টেক্সটাইলের ৫ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার এবং জেমিনি সি ফুডের ৪ কোটি ৪৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ফাইন্যান্সের ৩ কোটি ৯৬ লাখ ৯০ হাজার, আমরা নেটওয়ার্কসের ৩ কোটি ২২ লাখ ৬৫ হাজার, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২ কোটি ৭৮ লাখ ১৫ হাজার, ওরিয়ন ফার্মার ২ কোটি ৬২ লাখ ৪৬ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪৬ লাখ ১৭ হাজার এবং স্কয়ার ফার্মার ২ কোটি ১৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play