Skip to content
Latest stories

Stock news

ব্লকে ১২৫ কোটি টাকার লেনদেন, শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬০টি কোম্পানি লেনদেন করেছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৪৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকা। এর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ব্লকে সর্বোচ্চ লেনদেন করা আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ২৫ লাখ ৫৩ হাজার টাকার।শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৪০ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সী পার্ল বীচের ১৬ কোটি ২৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো, সালভো কেমিক্যাল, ব্যাংক এশিয়া, সিলকো ফার্মাসিউটিক্যালস এবং আমার কটন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play