Skip to content
Latest stories

Stock news

বিশ্ব মন্দায় রপ্তানি কমেছে বেক্সিমকো ফার্মার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় কমেছে। অর্থনৈতিক মন্দার এই বছরেটিতে কোম্পানিটির রপ্তানি আয় কমেছে ১৪ শতাংশ।বৈশ্বিক অর্থনৈতিক কোভিড-১৯ প্রতিরোধী ওষুধ রেমডেসিভির রপ্তানি কমার ফলে কোম্পানিটির রপ্তানি আয় কমেছে। উল্লেখ্য বিশ্বব্যাপী মহামারীর প্রাদুর্ভাব কমার কারণে আলোচ্য সময়ে কোম্পানিটির প্রধান রপ্তানি পণ্য রেমডেসিভির রপ্তানি কমেছে।তবে, রপ্তানি কমলেও রাজস্ব আয় আগের অর্থবছরের তুলনায় ১৭.৫ শতাংশ বেড়েছে বেক্সিমকো ফার্মার। আগের অর্থবছরে কোম্পানিটির নিট বিক্রয় ছিল ২ হাজার ৯৪৯ কোটি টাকা। যা ২০২১-২২ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪৬৬ কোটি টাকায়। এদিকে দেশের বাজারে কোম্পানিটির বিক্রয় ২১.১৩ শতাংশ বেড়েছে। মূলত সানোফি বাংলাদেশ লিমিটেড এবং নুভিস্তা ফার্মার অধিগ্রহণের কারণে কোম্পানিটির বিক্রয়ে এ প্রবৃদ্ধি হয়েছে।২০২০-২১ অর্থবছরে বেক্সিমকো ফার্মার রপ্তানি বাবদ আয় ছিল ৩১২ কোটি ৪০ লাখ টাকা। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির রপ্তানি বাবদ আয় কমে দাঁড়ায় ২৬৮ কোটি ৫০ লাখ টাকায়।চলমান অর্থনৈতিক মন্দা, এবং আর্ন্তজাতিক-রাজনৈতিক সংকটের কারণে কোম্পানিটির রপ্তানি আয় আগের বছর থেকে ১৪ শতাংশ কমেছে সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে। একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কোম্পানিটির রাজস্ব আয় ১৭.৫ শতাংশ বেড়েছে। এছাড়াও দেশের বাজারে কোম্পানিটির বিক্রয় ২১.৩ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশীয় বাজারে বেক্সিমকো ফার্মা শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি। অর্থনৈতিক মন্দা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিশৃঙ্খল হবার কারণে আমাদের রপ্তানি ১৪ শতাংশ হ্রাস পেয়েছে । আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৩০ ধরণের নতুন পণ্যের বাজারজাত শুরু করেছে।বেস্কিমকো ফার্মার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ টি দেশে ২৮ ধরণের পণ্য রপ্তানির জন্য ৩২ টি অনুমোদন পেয়েছে। এবং যুক্তরাষ্ট্রের বাজারে আরো তিনটি পণ্যের এনডিএ অনুমোদন পেয়েছে এবং যুক্তরাজ্যে দুটি পণ্যের জন্য বিপণনের অনুমোদন পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৪৮ টাকা গত অর্থবছরে এর পরিমাণ ছিল ১১. ৪৯ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play