Skip to content
Latest stories

Stock news

বিপাকে পড়েছেন শীর্ষ ৪ কোম্পানির বিনিয়োগকারীরা

: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, জেএমআই হসপিটাল, নাহি অ্যালিুমিনিয়াম, ইস্টার্ন হাউজিং, ডেলটা লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল পলিমার এবং ওরিয়ন ইনফিউশন।লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ৬ কোম্পানির বিনিয়োগকারীরা স্বস্তিতে থাকলেও ৪ কোম্পানির বিনিয়োগকারীদের মন বেজায় খারাপ। কারণ চাঙ্গা বাজারেও এই তিন কোম্পানির শেয়ারদর কমেছে কিংবা অপরিবর্তিত রয়েছে। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং, ডেলটা লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ন্যাশনাল পলিমার।অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে, বড় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে কোম্পানিগুলোর দর কমেছে। চলতি সপ্তাহে বড় বিনিয়োগকারীদের বিক্রির চাপ অব্যাহত থাকলে কোম্পানিগুলোর শেয়ারের দর আরও কমতে পারে। আর যদি বিনিয়োগকারীরা কেনার মেজাজে ফিরে আসেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর উর্ধ্বমুখী হতে পারে।কোম্পানিগুলোর মধ্যে লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৪ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০১ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮২ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১৯ টাকা বা ১৮.৭৪ শতাংশ।লেনদেন তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে ডেলটা লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৫ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৬৬ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৫০ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১৬ টাকা ৩০ পয়সা বা ৯.৭৯ শতাংশ।তালিকার অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ১৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৬ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.০৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৪০ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩৬ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ২.৫৬ শতাংশ।ন্যাশনাল পলিমার লেনদেন তালিকার নবম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৯৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৭ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৬৯ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬২ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৭ টাকা বা ১০.১২ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play