Skip to content
Latest stories

Stock news

বিপাকে পড়েছেন শীর্ষ ৩ কোম্পানির বিনিয়োগকারীরা

: বিদায়ী সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, ইউনিক হোটেল, বিডিকম, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং সাইফ পাওয়ারটেক।লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ৭ কোম্পানির বিনিয়োগকারীরা স্বস্তিতে থাকলেও ৩ কোম্পানির বিনিয়োগকারীদের মন বেজায় খারাপ। কারণ চাঙ্গা বাজারেও এই চার কোম্পানির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে, বড় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে কোম্পানিগুলোর দর কমেছে। চলতি সপ্তাহে বড় বিনিয়োগকারীদের বিক্রির চাপ অব্যাহত থাকলে কোম্পানিগুলোর শেয়ারের দর আরও কমতে পারে। আর যদি বিনিয়োগকারীরা কেনার মেজাজে ফিরে আসেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর উর্ধ্বমুখী হতে পারে।কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা । সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬১ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.০৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৪৯ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩৮ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১০ টাকা ৯০ পয়সা বা ৭.২৯ শতাংশ।লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯০ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.০৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩৪ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩৩ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ০.৯৭ শতাংশ।লেনদেনের চতুর্থ দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ১০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৯ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৬৮ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৬২ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৬ টাকা ৫০ পয়সা বা ৩.৮৫ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play