Skip to content
Latest stories

Stock news

বিদেশিদের নজর বেড়েছে ফার্মা খাতের দুই কোম্পানির শেয়ারে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা খাতের দুই কোম্পানির শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের নজর বেড়েছে। এতে করে এই দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগ বেড়েছে বিদেশিদের। এই দুই কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ তথ্য মতে, বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের মোট শেয়ারের মধ্যে নভেম্বর মাসে বিদেশিদের কাছে শেয়ার রয়েছে ২৯.১৫ শতাংশ। অক্টোবর মাসে বিদেশিদের কাছে কোম্পানিটির শেয়ার ছিল ২৮.৫৬ শতাংশ। অর্থাৎ এক মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.৫৯ শতাংশ।সর্বশেষ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৮ পয়সা।স্কয়ার ফার্মাসিটিক্যালসের মোট শেয়ারের মধ্যে নভেম্বর মাসে বিদেশিদের কাছে রয়েছে ১৩.৫১ শতাংশ শেয়ার। অক্টোবর মাসে বিদেশিদের কাছে কোম্পানিটির শেয়ার ছিল ১৩.২৯ শতাংশ। অর্থাৎ এক মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.২২ শতাংশ।সর্বশেষ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৬৪ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play