Skip to content
Latest stories

Stock news

বেক্সিমকো লিমিটেডের পর্ষদ সভা আজ

পুঁঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বেক্সিমকো লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ২৫৪ কোটি ৭৯ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৬৬০ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৯৪ কোটি ৭২ লাখ টাকা বা ৯০ দশমিক ১০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৫৩ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১৯ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play