Skip to content
Latest stories

Stock news

বাজার টেনে ধরার স‌র্বোচ্চ দায় চার কোম্পা‌নির

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ অ‌ক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৫.৭৮ পয়েন্ট। সূচ‌কের এমন পতনে সূচককে টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো চার কোম্পা‌নি। এই চার প্রতিষ্ঠা‌নের দায়ে আজ সূচক কমেছে ২৩.৩৮ পয়েন্ট। এই চার প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে লাফার্জহোলসিম, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা এবং ইউনিক হোটেল। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ লাফার্জহোলসিম বাংলাদেশ সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৯.৫৯ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৩.৯০ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ৯.৫৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ টাকায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল বেক্সিমকো লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১.৮৪ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৬.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৭ টাকা ৮০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ২.২০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৪.৭৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬০ টাকা ২০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে চতুর্থ কোম্পা‌নি ইউনিক হোটেল লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৪.৭১ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.৮৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৬ টাকা ৭০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play