Skip to content
Latest stories

Stock news

বাজার পতনে ৮৮ শতাংশ দায় পাঁচ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ সে‌প্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪৮.৮৪ পয়েন্ট। সূচ‌কের এমন পতনের স‌র্বোচ্চ দায় ছি‌লো পাঁচ কোম্পা‌নি। এই পাঁচ প্রতিষ্ঠা‌নের দায়ে আজ সূচক কমেছে ৪২.৯৪ পয়েন্ট। যা মোট পতেনর ৮৮ শতাংশ। এই পাঁচ প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে র‌য়ে‌ছে বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, ইউনাইটেড পাওয়ার এবং বেক্সিমকো লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ বিকন ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ১১.৪২ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৬.২৩ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ১১.৪২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১৪ টাকা ৭০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৫.২৫ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ১০.০২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭১ টাকা ৩০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি ওরিয়ন ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ৯.৬৯ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৮.০২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৫ টাকা ১০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে চতুর্থ কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ২.১০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৭.৬৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩৭ টাকায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে পঞ্চম কোম্পানি বেক্সিমকো লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ২.০৮ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৫.৮০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩১ টাকা ৭০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play