Skip to content
Latest stories

Stock news

৩১ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির ৩২ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।১৬ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , শমরিতা হসপিটাল লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং এম.এল. ডাইং লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play