Stock news
২৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। আজ কোম্পানিটির ৩২ কোটি ৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।স্টক মার্কেট প্রশিক্ষণ
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার টাকার।
১১ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী আঁশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস , স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।