Stock news
১৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি। কোম্পানিটির ৩১ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।২২ কোটি ৮৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শমরিতা হসপিটাল লিমিটেড।এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পিএলসি, সায়হাম কটন মিলস লি:, গ্লোবাল ইন্স্যুরেন্স লি:, সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।