Skip to content
Latest stories

Stock news

ভিএফএস থ্রেড ৫৩ লাখ টাকা জরিমানার কবলে

: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের কমপক্ষে অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও ভিএফএস থ্রেড ডাইংয়ের পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ট্যাক্স প্রদান করতে হবে।২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।এই বিধান সত্ত্বেও ভিএফএস থ্রেডের পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের শুধুমাত্র ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকার বোনাস শেয়ার দেবে।বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় ভিএফএস থ্রেডকে ৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকার উপরে ১০ শতাংশ হারে ৫২ লাখ ৭৯ হাজার টাকার অতিরিক্ত ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশের সমান।উল্লেখ্য, বর্তমানে ভিএফএস থ্রেডের ১০৫ কোটি ৫৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। যা বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে বাড়বে ৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকার।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play