Stock news
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইস
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের ১০৩৫তম জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই সভায় শেয়ারবাজারের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মধ্যে নতুন ব্রোকার লাইসেন্স প্রদান, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ এবং বন্ধের মুখে থাকা প্রতিষ্ঠানের সাবসিডিয়ারিগুলোর ভবিষ্যৎ নির্ধারণ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।মানচিত্র দেখুন
৬টি প্রতিষ্ঠান পাচ্ছে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধন
সভার সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর সুপারিশের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আবেদনের প্রেতিক্ষিতে ৬টি স্টক ব্রোকারেজ কোম্পানিকে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে নিবন্ধন সনদ দেওয়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোম্পানিগুলোকে লেটার অব ইনটেন্ট (LOI) বা অভিপ্রায়পত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো—সোহেল সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।