Skip to content
Latest stories

Stock news

ভাঙ্গছে ফ্লোর: গতি পাচ্ছে পুঁজিবাজার

আজ মঙ্গলবার ৯ মে, সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। তাছাড়া দৈনিক লেনদেনের পরিমানও বেড়েছে। দিন শেষে আজ ২৪.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।জানা যায়, আজ ৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১১.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৫৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.০০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৭৭টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৬২৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৩১ কোটি ২৭ লাখ ৯২ হাজার টাকা।গত কার্যদিবসে অর্থাৎ ৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬১.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৬.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৫৯৬টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ৩৯৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৫৯ কোটি ৫১ লাখ ০৭ হাজার টাকা।সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার টাকা।এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৯.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৪.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯০ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৩টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৩৬৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ১০ লাখ ১৪ হাজার ৫৬৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৩১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play