Stock news
নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির বোর্ড অব ডিরেক্টরস নাহি জিও টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কর্পোরেট ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে বোর্ডে থাকবেন মো. দেলোয়ার হোসাইন। নাহি জিও টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হাতে কোম্পানির ৪৯ লাখ ৮৪ হাজার ৫৯৫টি শেয়ার রয়েছে, যা কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ৭ দশমিক ২৯ শতাংশ।