উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনার পর বিনিয়োগকারীদের জন্য খুব শিগগিরই বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল। এজন্য কোম্পানিটি বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আগামী ২৭ সেপ্টেম্বর, বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০২৬ অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তবে কোম্পানিটির নানা ইতিবাচক পরিকল্পনার কারণে ডিভিডেন্ডের পরিমাণ বাড়তে পারে।জানা যায়, কোম্পানিটি উৎপাদন সক্ষমতা বাড়ানো, অব্যবহৃত সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং কার্যক্রমে আরও দক্ষতা আনতে বড় ধরনের সম্প্রসারণ পরিকল্পনা নিয়েছে । এর অংশ হিসেবে বিদ্যমান কারখানায় ওপেন-এন্ড বা রোটর স্পিনিংয়ের উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। পাশাপাশি ভবিষ্যৎ কারখানা সম্প্রসারণের জন্য ৫০ দশমিক ৩৭ ডেসিমাল জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কোম্পানি সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় বিদ্যমান কারখানা প্রাঙ্গণে ওপেন-এন্ড রোটর স্পিনিংয়ের দৈনিক উৎপাদন সক্ষমতা ২৫ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৫০ মেট্রিক টনে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়। নতুন প্রকল্পের মাধ্যমে বিদ্যমান উৎপাদন প্রক্রিয়া থেকে পুনরুদ্ধার করা উপকরণ কাজে লাগিয়ে সুতা উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে বর্তমানে কম ব্যবহৃত উৎপাদন সক্ষমতাকেও কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।এই প্রকল্পের আওতায় উৎপাদিত সুতা কোম্পানির নিজস্ব ডেনিম উৎপাদনে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে। এর ফলে উৎপাদন প্রক্রিয়ায় উল্লম্ব সমন্বয় আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সামগ্রিক পরিচালন দক্ষতাও বাড়বে।প্রকল্পটির মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। এ বিনিয়োগের অর্থায়নে ঋণ ও নিজস্ব মূলধনের অনুপাত হবে ৭০:৩০। সম্প্রসারণ প্রকল্পে অত্যাধুনিক ওপেন-এন্ড রোটর স্পিনিং সুতা উৎপাদন সুবিধা স্থাপন করা হবে।