Skip to content
Latest stories

Stock news

উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগে যাচ্ছে বিএটিবিসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) উৎপাদন বাড়াতে নতুন করে ৬০ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।বুধবার (১০ মে) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই তথ্য জানানো হয়।বৈঠকে ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।বৈঠকে জানানো হয়, নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে।তবে নতুন বিনিয়োগে কী পরিমাণ নিজস্ব তহবিল ও কী পরিমাণ ব্যাংক ঋণের মাধ্যমে সংস্থান করা হবে তা জানানো হয়নি।কোম্পানিটি জানিয়েছে, আলোচিত বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে। তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে, তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play