মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে জিপিএইচ ইস্পাত
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ২৯ ও ৩০ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।